জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

সবচেয়ে দুঃখী দেশের তালিকায় সপ্তম বাংলাদেশ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মার্কিন জরিপকারী সংস্থা গ্যালাপের নতুন একটি জরিপে বিশ্বের সবচেয়ে দুঃখী, রাগান্বিত এবং মানসিক চাপের দেশের তালিকায় সপ্তম স্থানে রয়েছে বাংলাদেশ।

বৈশ্বিক এই জরিপে বাংলাদেশের স্কোর ৪৫, যেখানে ৫৯ স্কোর নিয়ে আফগানিস্তান শীর্ষে।

‘২০২২ গ্লোবাল ইমোশনস রিপোর্ট’ শিরোনামের এই তালিকায় এক হাজারের বেশি মানুষ মুখোমুখি সাক্ষাৎকারে অংশ নিয়েছেন। বাংলাদেশে জরিপটি করা হয় ২৭ ফেব্রুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত।

পৃথিবীর ১২২টি দেশের ১ লাখ ২৭ হাজার মানুষকে নিয়ে জরিপটি করা হয়। এতে দেখা গেছে, ২০২০ সালের চেয়ে ২০২১ সালে মানুষ বেশি কষ্টে জীবনযাপন করেছেন।

শারীরিক আঘাত থেকে শুরু করে মানসিক চাপ, অবসাদ এবং ক্রোধের বিষয়ে জরিপে অংশ নেয়া মানুষদের প্রশ্ন করা হয়।

গ্যালাপের ম্যানেজিং ডিরেক্টর জন ক্লিপটন সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলেছেন, ‘পৃথিবী এখন যুদ্ধ, মুদ্রাস্ফীতি এবং জীবদ্দশার বিরল মহামারীতে ভুগছে।’

জরিপে অংশ নেয়া ৪২ শতাংশ মানুষ জানিয়েছেন, ২০২০ সালের চেয়ে ২০২১ সালে তারা দুই শতাংশ বেশি চিন্তায় ছিলেন।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ