জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

ঈদে বিআরটিসির বিশেষ বাস চলাচল শুরু

বিআরটিসি
বিআরটিসি

ঈদ উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ৬০টি বিশেষ বাস সোমবার (৪ জুলাই) থেকে বিভিন্ন রুটে চলাচল করছে। ‘ঈদ স্পেশাল সার্ভিস’ নামের এই কার্যক্রম চলবে ১২ জুলাই পর্যন্ত।

বিআরটিসি গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঢাকার মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ি, গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো থেকে পরিবহনগুলো চলাচল করছে।

মতিঝিল বাস ডিপো থেকে খুলনা, দাউদকান্দি, দিনাজপুর, রংপুর ও নেত্রকোনা রুটে যাচ্ছে গাড়ি।

কল্যাণপুর বাস ডিপো থেকে যাচ্ছে রংপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, কুষ্টিয়া, রাজশাহী, নওগাঁ, নেত্রকোনা, রানিশংকৈল, ঠাকুরগাঁও, দিনাজপুর রুটে।

গাবতলী ডিপো থেকে যাচ্ছে রংপুর, দিনাজপুর, আরিচা ও পাটুরিয়া এবং যশোরে।

জোয়ারসাহারা বাস ডিপো থেকে পয়সারহাট, বিশ্বরোড-পাঁচদোনা, রংপুর, নওগাঁ, জয়পুরহাট, টাঙ্গাইল, ময়মনসিংহ ও বগুড়া রুটে যাওয়া যাচ্ছে।

মিরপুর থেকে গাড়ি যাচ্ছে বরিশাল, রংপুর, কুষ্টিয়া, বগুড়া, কুড়িগ্রাম, দিনাজপুর, ময়মনসিংহ ও নওগাঁয়।

মোহাম্মদপুর থেকে শরিয়তপুর ফরিদপুর, রংপুর, দিনাজপুর, বগুড়া ও নওগাঁয়।

গাজীপুর বাস ডিপো থেকে যাওয়া যাচ্ছে বিশ্বরোড-পাঁচদোনা, টাঙ্গাইল, নেত্রকোনা, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও ও কুড়িগ্রাম অঞ্চলে।

যাত্রাবাড়ি বাস ডিপো থেকে ঢাকা-রংপুর, শরিয়তপুর, রুটে।

নারায়ণগঞ্জ বাস ডিপো থেকে গাড়ি যাচ্ছে ঢাকা-গোসাইরহাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, নওগাঁ, বগুড়া, গাইবান্ধা ও পাবনায়।

কুমিল্লা থেকে ঢাকা-রংপুরে।

নরসিংদী বাস ডিপো থেকে মাদারিপুর, চরমুগুরিয়া, রংপুর রুটে গাড়ি ছেড়ে যাচ্ছে।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ