জাতীয়

বিমানের ফিরতি ফ্লাইট ১৪ জুলাই

 ফাইল ছবি
ফাইল ছবি

১৪ জুলাই থেকে শুরু হবে বিমানের ফিরতি ফ্লাইট। সোমবার (৪ জুলাই) সম্পন্ন হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চলতি বছরের প্রি-হজ ফ্লাইট । বিমান এ বছর ৮৭টি ফ্লাইটে ২৯ হাজার ৯৯২ জন হজযাত্রীকে নিরাপদে সৌদি আরব পৌঁছে দিয়েছে।

হজ অফিস জানায়, সোমবার ( ৪জুলাই) বিমান ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের (সাউদিয়া) হজ ফ্লাইট সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) ফ্লাইনাসের এক্সওয়াই-৫৩৮৮ ফ্লাইটটি হবে এবারের হজের শেষ ফ্লাইট।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জিএম-পিআর) তাহেরা খন্দকার গণমাধ্যমকে জানান, রোববার (৩ জুলাই) সর্বশেষ প্রি-হজ ফ্লাইট বিজি-৩১৪১ সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে যাত্রা করে সফলভাবে জেদ্দা পৌঁছে। এবার প্রি-হজে ৬৭টি ডেডিকেটেড ফ্লাইট (সৌদি থেকে ফাঁকা ফিরেছে) ও ২০টি শিডিউল ফ্লাইটসহ বিমান সর্বমোট ৮৭টি ফ্লাইট পরিচালনা করেছে।

এ বছর কোনো লিজ না নিয়েই চারটি বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজ দিয়ে হজ ফ্লাইটের পাশাপাশি সৌদি আরবে নিয়মিত শিডিউল ফ্লাইট পরিচালনা করেছে বিমান। বিমানকর্মীদের আন্তরিকতা, নিরলস পরিশ্রম ও ঐকান্তিক প্রচেষ্টার ফলে সবগুলো ফ্লাইট সঠিক সময়ে পরিচালিত হয়েছে এবং কোনো হজ ফ্লাইট বাতিল হয়নি বলেও জানান তিনি।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ