জাতীয়

ডিএমপির তিন থানার ওসিসহ ১৭ কর্মকর্তার বদলি

 ডিএমপি
ডিএমপি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কলাবাগান, আদাবর ও উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সোমবার(৪ জুলাই) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে এ বদলি করা হয়।

বদলিকৃত পুলিশ পরিদর্শকেরা হলেন-ডিএমপি সদর দপ্তরের (লাইনওআর) নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ মহসীনকে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ একই থানার বর্তমান ওসি আক্তারুজ্জামান ইলিয়াসকে সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ, শাকের মোহাম্মদ যুবায়েরকে আদাবর থানার অফিসার ইনচার্জ একই থানার বর্তমান ওসি কাজী শাহেদুজ্জামানকে ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগে, কলাবাগান থানার অফিসার্স ইনচার্জ (ওসি) পরিতোষ চন্দ্রকে ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগে এবং রামপুরা থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলামকে কলাবাগান থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. ওমর ফারুককে ডিএমপির অপারেশন বিভাগ, এস এম মিজানুর রহমানকে কাউন্টার টেরোরিয়াম ইনভেস্টিগেশন, মো. রাসেল ডিএমপির ওয়ারী বিভাগ, মোহাম্মদ গোলাম মোস্তফাকে সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ, মো. আকার হোসেনকে ডিএমপির ক্রাইম বিভাগ, মো. ফয়েজুল হক ভূঁইয়াকে ডিএমপি’র প্রসিকিউশন বিভাগ, মো. আলমগীর হোসেনকে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ, গাজী সালাহউদ্দিন ও শেখ আতিয়ার রহমানকে গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগ, মো. মতিউর রহমানকে ডিএমপির ডেভেলপমেন্ট বিভাগ ও একই বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আবদুল মালেককে ডিএমিপির ক্রাইম বিভাগ বদলি করা হয়েছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ