জাতীয়

মারা গেলেন গায়ে আগুন দেওয়া সেই ব্যবসায়ী

ব্যবসায়ী গাজী আনিস
ব্যবসায়ী গাজী আনিস

মারা গেছেন গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টাকারী ব্যবসায়ী গাজী আনিস (৫০) । মঙ্গলবার (৫ জুলাই) সকাল সোয়া ছয়টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি দেশ টিভিকে জানান, গতকাল জাতীয় প্রেসক্লাব এলাকায় গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা চেষ্টাকারী গাজী আনিস নামে এক ব্যক্তি আজ সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল।

এর আগে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সোমবার (৪ জুলাই) সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করার পরপরই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

সে সময় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, গাজী আনিসের শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে ভর্তি করার কিছুক্ষণ পরেই লাইফ সাপোর্টে আনা হয়। তার অবস্থা আশঙ্কাজনক।

সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাব এলাকায় গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন গাজী আনিস। খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে।

জানা গেছে, গাজী আনিসের বাড়ি কুষ্টিয়ায়। তিনি একসময় জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি বাজার এলাকার মৃত ইব্রাহিম বিশ্বাসের ছেলে।

গত ৩১ মে জাতীয় প্রেস ক্লা‌বে একটি সংবাদ সম্মেলনে হেনোলাক্স নামে একটি কোম্পানির কাছে ১ কোটি ২৬ লাখ টাকা পাওয়ার দাবি করেছিলেন গাজী আনিস। তার এক বন্ধু একটি গণমাধ্যমকে বলেছেন, ওই টাকা না পেয়েই আজ গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা চালান তিনি।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ