জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

অগ্রিম টিকিটের শেষ দিনে কমলাপুরে ভিড়

স্টেশনে টিকিটের জন্য ভিড়। ছবি: দেশ টিভি
স্টেশনে টিকিটের জন্য ভিড়। ছবি: দেশ টিভি

ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিনেও কমলাপুর রেল স্টেশনে লম্বা লাইন দেখা গেছে।

মঙ্গলবার (৫ জুলাই) টিকিট কিনতে আসা যাত্রীরা জানিয়েছেন, অন্য দিনের তুলনায় এদিন টিকিট নিতে ‘ঝামেলা কম’ হচ্ছে।

মঙ্গলবার দেয়া হচ্ছে ৯ জুলাইয়ের (শনিবার) অগ্রিম টিকিট।

বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার সন্ধ্যায় হিজরি ১৪৪৩ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ১০ জুলাই রোববার দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

এবারই প্রথম ঈদ উপলক্ষে পোশাক শ্রমিকদের জন্য গাজীপুরের জয়দেবপুর থেকে বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ঈদ স্পেশাল নামে এই ট্রেন পঞ্চগড় পর্যন্ত চলাচল করবে।

এবারের ঈদযাত্রায় অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে ৬টি স্টেশনে। সমগ্র উত্তরাঞ্চলগামী আন্তঃনগর ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ঈদ স্পেশাল ট্রেনের টিকিট মিলছে ঢাকা (কমলাপুর) রেলস্টেশনে। রাজশাহী ও খুলনাগামী সব আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি হয় ঢাকা (কমলাপুর) শহরতলী প্ল্যাটফর্মে।

চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হয় ঢাকা বিমানবন্দর রেল স্টেশনের কাউন্টারে।

ময়মনসিংহ, জামালপুর, দেওয়ানগঞ্জগামী সব আন্তঃনগর ট্রেন ও দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল ট্রেনের টিকিট তেজগাঁওয়ে।

মোহনগঞ্জগামী মোহনগঞ্জ ও হাওর এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রি মিলেছে ক্যান্টনমেন্ট স্টেশনে।

সিলেট ও কিশোরগঞ্জগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হয়েছে ফুলবাড়িয়ায়।

বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম (পঞ্চগড়) এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রি মিলছে জয়দেবপুর স্টেশনে।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ