জাতীয়

মক্কায় পৌঁছেছেন ৫৮,১১৮ হজযাত্রী

হজযাত্রী
হজযাত্রী

এখন পর্যন্ত হজ পালনের জন্য বাংলাদেশ থেকে প্রায় ৫৮ হাজার ১১৮ জন সৌদি আরব পৌঁছেছেন। মঙ্গলবার (৫ জুলাই) হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিন থেকে বিষটি জানা যায়।

সোমবার (৪ জুলাই) দিনগত রাত ২টা পর্যন্ত ৫৮ হাজার ১১৮ জন যাত্রী সৌদি পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৮৯ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৪ হাজার ২৯ জন।

এ ছাড়া বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১৬০টি হজ ফ্লাইট ছেড়ে গেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ৮৭টি, সৌদি এয়ারলাইনসের ৬১টি ও ফ্লাইনাসের ১২টি।

এদিকে, হজ পালন করতে গিয়ে চলতি বছর এখন পর্যন্ত ১২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, আগামী ৮ জুলাই পবিত্র হজ পালিত হবে। এবার বাংলাদেশ থেকে মোট ৬০ হাজার জন হজ পালনে সৌদি যাওয়ার সুযোগ পাচ্ছেন। গত ৫ জুন হজের প্রথম ফ্লাইট ঢাকা ছাড়ে। হজযাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই হওয়ার কথা থাকলেও এখন তা শেষ হচ্ছে ৫ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। শেষ হবে ৪ আগস্ট।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ