জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

আফগানিস্তানে মানবিক সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ

ত্রাণ সামগ্রী
ত্রাণ সামগ্রী

ভূমিকম্পের আঘাতে বিধ্বস্ত হওয়া আফগানিস্তানে মানবিক সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আফগানিস্তান সরকারের কাছে মঙ্গলবার (৫ জুলাই) শুকনো খাবার (বিস্কুট, নুডলস, গুঁড়ো দুধ), কম্বল, তাঁবু ও ওষুধ সামগ্রী পাঠানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে সশস্ত্র বাহিনীর সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতায় এই ত্রাণ সামগ্রী দেয়া হয়েছে দেশটিকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আফগানদের জন্য প্রেরিত ত্রাণসামগ্রী সশস্ত্র বাহিনী বিভাগ, এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ), প্রাণ-আর এফ এল গ্রুপ, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড থেকে অনুদান হিসেবে সংগ্রহ করা হয়েছে।

আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক বিদ্যমান উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানে আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদে গমনাগমনের বিষয়ে তৎকালীন আফগান সরকার ও সাধারণ জনগণ বিশেষ সহায়তা করেছিল। সম্প্রতি আফগানিস্তানে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে সৃষ্ট সংকট মোকাবেলায় আফগানিস্তানের সাধারণ জনগণকে সহায়তার জন্য ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বাজেট থেকে এক কোটি টাকা জাতিসংঘের একটি সংস্থার তহবিলে প্রেরণ করা হয়েছে।’

অতীতে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে প্রাকৃতিক দুর্যোগসহ অন্যান্য যে কোনও মানবিক বিপর্যয় মোকাবিলায় প্রধানমন্ত্রীর সহমর্মিতার নীতি অনুসরণ করে বাংলাদেশ দ্রুত সাড়া দিয়ে ত্রাণ সরবরাহ করেছে।

পাকিস্তানে প্রলয়ঙ্করী বন্যা এবং নেপালে বিধ্বংসী ভূমিকম্পের পরে বাংলাদেশ সরকারের জরুরি ত্রাণ ও চিকিৎসা সহায়তা দেশ দুইটির জনগণ ও সরকার কর্তৃক ব্যাপকভাবে প্রশংসিত হয়।

কোভিড-১৯ অতিমারি কালেও ভুটান, নেপাল, মালদ্বীপ ও ভারতে জরুরি ওষুধ পাঠিয়েছে বাংলাদেশ।

সম্প্রতি শ্রীলংকায় অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে জরুরি ওষুধসামগ্রী অনুদান হিসেবে প্রেরণ করা হয়েছে। এর ফলে, দক্ষিণ এশিয়ার প্রতিবেশী রাষ্ট্রসহ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভূমিকা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ