জাতীয়

ব্যবসায়ী মৃত্যু: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা

ব্যবসায়ী গাজী আনিস
ব্যবসায়ী গাজী আনিস

ব্যবসায়ী গাজী আনিসকে আত্মহত্যা প্ররোচণার অভিযোগে হেনোলাক্স গ্রুপের মালিক নুরুল আমিন এবং তা স্ত্রী ফাতেমা আমিনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়েছে।

মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম হোসেন খান গণমাধ্যমকে জানান, গাজী আনিসের ভাই নজরুল ইসলাম বাদী হয়ে এই দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

তিনি বলেন, আমরা আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছি।

সোমবার (৪ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাব এলাকায় গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ব্যবসায়ী গাজী আনিস। পরে তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। কিন্তু আজ সকাল সোয়া ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাব এলাকায় গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন গাজী আনিস। খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে।

জানা গেছে, গাজী আনিসের বাড়ি কুষ্টিয়ায়। তিনি একসময় জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি বাজার এলাকার মৃত ইব্রাহিম বিশ্বাসের ছেলে।

গত ৩১ মে জাতীয় প্রেস ক্লা‌বে একটি সংবাদ সম্মেলনে হেনোলাক্স নামে একটি কোম্পানির কাছে ১ কোটি ২৬ লাখ টাকা পাওয়ার দাবি করেছিলেন গাজী আনিস। তার এক বন্ধু একটি গণমাধ্যমকে বলেছেন, ওই টাকা না পেয়েই আজ গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা চালান তিনি।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ