জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

‘বঙ্গবন্ধু কূটনৈতিক উৎকর্ষ পদক’ পাচ্ছেন ২ কূটনীতিক

সুলতানা লায়লা হোসেন (বাঁয়ে) ‍ও ইতো নাওকি
সুলতানা লায়লা হোসেন (বাঁয়ে) ‍ও ইতো নাওকি

পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন ও ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এ বছর ‘বঙ্গবন্ধু কূটনৈতিক উৎকর্ষ পদক' পাচ্ছেন।

এই দুই রাষ্ট্রদূতের হাতে আগামী ৭ জুলাই পদক হস্তান্তর করা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

কূটনীতিতে বিশেষ অবদান রাখায় ‘বঙ্গবন্ধু কূটনৈতিক উৎকর্ষ পদক' প্রদান শুরু হয় ২০২১ সাল থেকে।

রাশিয়ার আগ্রাসনের সময় ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিদের উদ্ধার কার্যক্রমে বিশেষ তৎপর ছিলেন পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা। এর আগে ২০১১ সালে লিবিয়া সংকটের সময়েও দেশটিতে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

অন্যদিকে বাংলাদেশ ও জাপানের মধ্যে সম্পর্ক জোরদারে বিশেষ ভূমিকা রাখায় ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকিকে ‘বঙ্গবন্ধু কূটনৈতিক উৎকর্ষ পদক' দেওয়া হচ্ছে। তিনি ২০১৯ সালের অক্টোবর থেকে বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত হিসেবে কাজ করছেন।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ