জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

২৭ জুলাইয়ের ইউপি নির্বাচনে যান চলাচল নিষিদ্ধ

নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন

২৭ জুলাইয়ের ২৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচনের দিন, ভোটের আগে এবং পরে যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, এদিন নৌ-যান চলাচলেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

উপসচিব আতিয়ার রহমান জানান, ঘোষিত তফসিল অনুযায়ী এদিন ২৩টি ইউপি ও ৩টি পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ট্রাক, পিকআপসহ লঞ্চ, স্পিড বোট, ইঞ্জিন চালিত যেকোনো ধরনের নৌ-যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

একইভাবে ২৭ জুলাই ভোটগ্রহণকে সামনে রেখে সংশ্লিষ্ট এলাকায় ২৬ জুলাই দিবাগত রাত ১২টা থেকে ২৭ জুলাই দিবাগত রাত ১২টা পর্যন্ত লঞ্চ, ইঞ্জিন চালিত সকল ধরনের নৌ-যান এবং স্পিড বোট চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, সব ধরনের ইঞ্জিন চালিত নৌযানের ওপর নিষেধাজ্ঞা আরোপ না করে শুধু লঞ্চ ও স্পিড বোট চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। বিশেষ করে ইঞ্জিন চালিত ক্ষুদ্র নৌযান বা জনগণ তথা ভোটারদের চলাচলের জন্য ব্যবহৃত ক্ষুদ্র নৌযান নিষেধাজ্ঞা বহির্ভূত রাখতে হবে।

অন্যদিকে ২৬ জুলাই দিবাগত রাত ১২টা থেকে ২৭ জুলাই দিবাগত রাত ১২টা পর্যন্ত ট্রাক ও পিকআপ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর পাশাপাশি ২৫ জুলাই দিবাগত রাত ১২টা থেকে ২৮ জুলাই রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

ইসি জানায়, রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী/তাদের নির্বাচনী এজেন্ট, দেশি/বিদেশি পর্যবেক্ষকদের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে শিথিলযোগ্য। তাছাড়া, নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি/বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শকের ওপর নিষেধাজ্ঞা থাকবে না।

এর বাইরেও জরুরি কাজে যেমন- অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য যানবাহন চলাচলের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ