সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় পবিত্র হজ পালনে গিয়ে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তার নাম মো. আবদুল মোত্তালিব (৫৮)। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৩ জনে।
মো. আবদুল মোত্তালিব গত ৪ জুলাই মক্কায় মারা যান। এর মধ্য দিয়ে মক্কায় ১১ জন এবং মদিনায় দুজনের মৃত্যু হলো। তাদের মধ্যে পুরুষ নয় জন এবং নারী চার জন।
মঙ্গলবার (৫ জুলাই) রাতে মক্কার বাংলাদেশ হজ অফিসের হজ কাউন্সিলর মোহাম্মদ জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মো.আবদুল মোত্তালিব নওগাঁর বাসিন্দা।
বুধবার সকাল পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে ব্যবস্থাপনা সদস্যসহ ৬০ হাজার ১৪৬ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
আগামী ৮ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: