জাতীয়

ব্লগার অনন্ত বিজয় হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

লেখক ও ব্লগার অনন্ত বিজয়(ফাইল ছবি)
লেখক ও ব্লগার অনন্ত বিজয়(ফাইল ছবি)

সিলেটে লেখক ও ব্লগার অনন্ত বিজয় হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফয়সাল আহমদকে ভারতের বেঙ্গালুরু থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে ইতোমধ্যে পুলিশের এন্টি-টেরোরিজম ইউনিট (এটিইউ) কাজ শুরু করেছে।

বুধবার (৬ জুলাই) এটিইউ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসলাম খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেফতারের বিষয়টি ইতোমধ্যে আমরা জানতে পেরেছি। তাকে ফিরিয়ে আনার বিষয়ে কাজ শুরু করেছি।

এদিকে কলকাতার বিভিন্ন গণমাধ্যমও ফয়সাল গ্রেফতারের বিষয়টি নিয়ে খবর প্রকাশ করেছে। পুলিশের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পত্রিকাগুলো জানিয়েছে, ফয়সাল ইতোমধ্যে অনন্ত বিজয় হত্যার বিষয়টি স্বীকার করেছে। হত্যাকাণ্ডের সময়ে ফয়সাল ছিল ডাক্তারির ছাত্র। সে আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সদস্য।

২০১৫ সালের ১২ মে সিলেট নগরের সুবিদবাজারে কুপিয়ে হত্যা করা হয় বিজ্ঞান লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশকে (৩২)। তিনি পেশায় ব্যাংকার ছিলেন। ‘যুক্তি’ নামে একটি পত্রিকার সম্পাদকও ছিলেন তিনি।

গত মার্চে অনন্তের খুনের মামলায় আবুল হোসেন, ফয়সাল আহমদ, মামুনুর রশীদ এবং আবুল খায়ের রশীদ আহমদকে মৃত্যুদণ্ড দেন সিলেটের সন্ত্রাসবিরোধী ট্রাইবুনাল। আবুল, ফয়সাল ও মামুনুর পলাতক ছিল।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ