জাতীয়

বিনিয়োগের প্রলোভনে কোটি টাকা নেন হেনোলাক্সের মালিক

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে নিজের গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যাকারী ব্যবসায়ী গাজী আনিসকে বিনিয়োগের প্রলোভন দিয়েছিলেন আমিন ম্যানুফ্যাকচারিং কোম্পানির (হেনোলাক্স) ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল আমিন এবং তার স্ত্রী ও পরিচালক ফাতেমা আমিন।

এরপর নিজের জমানো টাকা এবং আত্মীয় স্বজনদের কাছ থেকে লভ্যাংশ দেওয়ার কথা বলে টাকা ঋণ করে এনে নুরুল আমিনকে দিয়েছিলেন তিনি। কয়েক মাস নির্দিষ্ট লভ্যাংশ দিলেও এরপর আর টাকা দেননি নুরুল আমিন। আত্মীয় স্বজনদের কাছ থেকে ঋণ নিয়ে বিনিয়োগ করায় তাদের টাকা পরিশোধের চাপে ছিলেন আনিস। এসব কারণে তিনি আত্মহত্যা করেছেন।

বুধবার (৬ জুলাই) দুপুরে কাওরান বাজারে এক সংবাদ সম্মেলনে র‌্যাবের জনসংযোগ ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন এ তথ্য জানান।

গত ৫ জুলাই ভোর সোয়া ৬টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান গাজি আনিস। এর আগে ৪ জুলাই জাতীয় প্রেস ক্লাবের সামনে নিজের শরীরে প্রকাশ্যে আগুন ধরিয়ে দেন তিনি। এরপর গাজী আনিসকে আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে হেনোলাক্স গ্রুপের মালিক নুরুল আমিন এবং তার স্ত্রী ফাতেমা আমিনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন গাজী আনিসের ভাই নজরুল ইসলাম। এরপর মঙ্গলবার (৫ জুলাই) আসামিদের রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করে র‌্যাব।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আমিন গ্রুপের মালিক মো. নুরুল আমিন এবং তার স্ত্রী ফাতেমা আমিনের সঙ্গে সখ্যতা সূত্রে প্রাথমিকভাবে ১ কোটি টাকা এবং পরে আত্মীয়-স্বজনের কাছ থেকে ঋণ করে আরও ২৬ লাখ টাকা দেন গাজি আনিস। কিন্তু বিশ্বস্ততা থাকায় টাকা দেওয়ার রেজিস্ট্রি চুক্তিপত্র করা হয়নি। কয়েক মাস নুরুল আমিন ও তার স্ত্রী লভ্যাংশ দেন কিন্ত পরে তা বন্ধ করে গাজী আনিসকে হেনস্তা ও হুমকি দেন। বর্তমানে লভ্যাংশসহ গাজী আনিসের পাওনা ৩ কোটি টাকার বেশি। তাদের বিরুদ্ধে কুষ্টিয়ার আদালতে দুটি মামলাও করেছিলেন গাজী আনিস।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ