জাতীয়

বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ: সংস্কৃতি প্রতিমন্ত্রী

 ফাইল ছবি
ফাইল ছবি

বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

তিনি বলেন, বর্তমান সরকার কৃষিখাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কৃষকদের প্রতি চাল ও ধান উৎপাদনের পাশাপাশি খাদ্যশস্য উৎপাদনের প্রতি জোর দিতে হবে।

বুধবার (৬ জুলাই) দুপুরে ময়মনসিংহের মুক্তাগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার সবসময় কৃষকদের পাশে দাঁড়িয়েছে। বিভিন্ন সময় ভর্তুকির মাধ্যমে কৃষকদের মাঝে আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করা হচ্ছে। সেই সঙ্গে বিনামূল্যে বীজ ও সার প্রদান এবং প্রণোদনার মাধ্যমে কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা দিয়ে যাচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মনসুরের সভাপতিত্বে সভায় উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আরব আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদ আক্তার কাকলী, উপজেলা কৃষি কর্মকর্তা সেলিনা পারভীন, মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ