জাতীয়

টিসিবির পণ্য বিক্রির সময় বাড়লো দুদিন

 ফাইল ছবি
ফাইল ছবি

সুলভ মূল্যে নিত্যপণ্য বিক্রির সময় দুইদিন বাড়িয়েছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। মঙ্গলবার (৫ জুলাই) পর্যন্ত ডিলারদের মাধ্যমে পণ্য বিক্রি করার কথা ছিল টিসিবির। তবে অধিকাংশ এলাকায় বরাদ্দ করা পণ্য বিক্রি শেষ না হওয়ায় বুধবার (৬ জুলাই) ও বৃহস্পতিবার (৭ জুলাই) পণ্য বিক্রির সময় বাড়ানো হয়েছে।

বুধবার (৬ জুলাই) টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, অনেক এলাকায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি শেষ হয়নি। সেজন্য সময় বাড়িয়ে ক্রেতাদের পণ্য কেনার সুযোগ দেওয়া হয়েছে।

হুমায়ূন কবির জানান, ঢাকার দুই সিটি করপোরেশনে ফ্যামিলি কার্ডে পণ্য বিক্রি হয়েছে ৭৫ শতাংশ মতো। অনেকে ঈদ উপলক্ষে গ্রামের বাড়িতে চলে যাওয়ায় পণ্য সংগ্রহ করতে পারেননি। সেজন্য ঈদের পরে পরের ধাপে পণ্য বিক্রি চলতে পারে। তখন তারা পণ্য সংগ্রহ করতে পারবেন।

ট্রাকসেলে পণ্য বিক্রি শেষ হওয়ার প্রায় দুই মাস পর সারা দেশে এক কোটি মানুষকে সাশ্রয়ী মূল্যে পণ্য দেওয়ার জন্য ফ্যামিলি কার্ডে পণ্য বিক্রির সিদ্ধান্ত নেয় টিসিবি। কিন্তু বিক্রি কার্যক্রম শুরু হলেও এখনো রাজধানীর অনেক জায়গায় অনেকেই ফ্যামিলি কার্ড পাননি।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ