পরিবারের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে প্লেনে চড়ে নিজ এলাকা পঞ্চগড়ে গেলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
রেলপথ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
নাম প্রকাশ না করা শর্তে রেলপথ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, বুধবার (৬ জুলাই) সকালে বেসরকারি বিমানের একটি ফ্লাইটে মন্ত্রী রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা করে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন।
নূরুল ইসলাম সুজন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য। তার পৈতিৃক বাড়ি পঞ্চগড় জেলার বোদা উপজেলার ময়দানদিঘিতে।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: