জাতীয়

বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা পাচ্ছে নতুন বই

 ফাইল ছবি
ফাইল ছবি

সারাদেশে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পাঠ্যবই হাতে পাওয়ার দুই সপ্তাহ পরে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথাও জানান তিনি।

বুধবার (৬ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিভিন্ন জেলায় বন্যা হওয়ায় আমরা এসএসসি-সমমান পরীক্ষা স্থগিত করেছি। বর্তমানে অনেক এলাকায় পানি নেমে গেছে, অনেক জায়গায় এখনো পানি রয়েছে। যেসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পানি নেমে গেছে সেগুলোতে কী ধরনের ক্ষতি হয়েছে তা নিরূপণ করা হচ্ছে।

দীপু মনি বলেন, বন্যায় অনেক শিক্ষার্থী তাদের বই হারিয়ে ফেলেছে বা নষ্ট হয়ে গেছে। কতজন শিক্ষার্থীর বই নষ্ট হয়েছে সেই তালিকা তৈরি করা হচ্ছে। তালিকা পাওয়ার পর পাঠ্যবইয়ের বাড়তি মজুত থেকে তাদের বই দেওয়া হবে।

তিনি বলেন, বাড়তি বই বিতরণের পরও যদি বইয়ের সংকট দেখা দেয় তাহলে নতুন বই ছাপানো হবে। তবে বন্যা পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হবে তা এখনো বলা যাচ্ছে না। ফলে কবে থেকে এ পরীক্ষা নেওয়া সম্ভব হবে তা বলা যাচ্ছে না।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, অনেকে প্রশ্ন তুলছেন যে নতুন কারিকুলামে ধর্মশিক্ষা তুলে দেওয়া হয়েছে। যারা এমনটি বলছেন, তারা না বুঝেই বিতর্ক করছেন। নতুন কারিকুলামে ধর্মশিক্ষা বাদ দেওয়া হয়নি, কখনো বাদ দেওয়া হবেও না। বরং এ কারিকুলামে ধর্মশিক্ষাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

‘নতুন কারিকুলাম পড়ে শিক্ষার্থীরা নিজ নিজ ধর্মের মর্মবাণী অনুধাবন করতে পারবে। শিক্ষার্থীরা ব্যক্তি জীবনে যাতে ধর্ম চর্চা করতে শেখে সেভাবেই এ কারিকুলাম তৈরি করা হয়েছে। অন্যায়ভাবে মানুষকে উসকে দিতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। কোনো বিষয়ে অভিযোগ তোলার আগে সেটি ভালো করে দেখা দরকার।’

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ