জাতীয়

স্ত্রীসহ দুই দিনের রিমান্ডে হেনোলাক্স গ্রুপের মালিক

হেনোলাক্স গ্রুপের মালিক ও তার স্ত্রী
হেনোলাক্স গ্রুপের মালিক ও তার স্ত্রী

জাতীয় প্রেসক্লাব চত্বরে গাজী আনিস নামের এক ব্যবসায়ীর গায়ে আগুন দিয়ে আত্মহত্যায় প্ররোচনা মামলায় আমিন ম্যানুফ্যাকচারিং কোম্পানির (হেনোলাক্স গ্রুপ) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুরুল আমিন ও তার স্ত্রী ফাতেমা আমিনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৬ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নুর এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে আমিন ম্যানুফ্যাকচারিং কোম্পানির (হেনোলাক্স গ্রুপ) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুরুল আমিন ও পরিচালক ফাতেমা আমিনকে গ্রেফতার করেছে র‍্যাব। র‌্যাব সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নুরুল আমিন ও ফাতেমা আমিনকে রাজধানীর শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হবে।

গত ৪ জুলাই বিকেল ৫টার দিকে জাতীয় প্রেসক্লাবের ফটকের ভেতরে নিজের গায়ে আগুন দেন গাজী আনিস। আশপাশ থেকে লোকজন ছুটে গিয়ে আগুন নেভান। কিন্তু ততক্ষণে আগুনে তার পোশাক সম্পূর্ণ পুড়ে যায়।

শরীরের ৮০ শতাংশ পুড়ে যাওয়া আনিসকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৫ জুলাই) ভোর ৬টা ১০ মিনিটে তার মৃত্যু হয়।

এ ঘটনায় হেনোলাক্স গ্রুপের এমডি নুরুল আমিন ও পরিচালক ফাতেমা আমিনের বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে শাহবাগ থানায় মামলা করেন আনিসের ভাই নজরুল ইসলাম।

৫০ বছর বয়সী গাজী আনিসের বাড়ি কুষ্টিয়ায়। তিনি ঠিকাদারি ব্যবসায় যুক্ত ছিলেন। গাজী আনিস একসময় কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ