জাতীয়

শিক্ষকদের ওপর হামলার ঘটনায় ইউনিসেফের উদ্বেগ-নিন্দা

ইউনিসেফ
ইউনিসেফ

সম্প্রতি বাংলাদেশে শিক্ষকদের ওপর ধারাবাহিক হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।

সংস্থাটি বলছে, শিক্ষকের ওপর হামলা মানে শিক্ষার ওপর হামলা। শিক্ষকদের সহিংসতা থেকে রক্ষা করতে ব্যর্থ হলে শেষ পর্যন্ত শিশুরাই ক্ষতিগ্রস্ত হবে।

বুধবার (৬ জুলাই) শিক্ষকদের ওপর হামলার বিষয়ে বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েটের একটি বিবৃতি প্রকাশ করা হয়।

বিবৃতিতে শেলডন ইয়েট বলেন, ‘বাংলাদেশে শিক্ষকদের ওপর সাম্প্রতিক ধারাবাহিক হামলার ঘটনায় ইউনিসেফ গভীরভাবে উদ্বিগ্ন। ইউনিসেফ এসব হামলার নিন্দা জানিয়ে দেশটির পাশে দাঁড়াচ্ছে এবং আমরা শিক্ষকদের সুরক্ষা ও নিরাপত্তা সমুন্নত রাখার আহ্বান জানাচ্ছি।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু শিক্ষার্থীদের মুক্তভাবে চিন্তা করতে শেখানো, তাদের সম্ভাবনার পূর্ণ বিকাশ ও ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষকদের ভয় ছাড়াই শেখানোর বিষয়ে সক্ষম হতে হবে।’

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ