জাতীয়

ট্রেনে চড়ে ঢাকায় এলো এক হাজার গরু-ছাগল

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে পরিচালিত ক্যাটল স্পেশাল ট্রেনে দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় জেলা জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে দুটি ট্রেন এবং উত্তর-পশ্চিমাঞ্চলের জেলা চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি ট্রেন রওনা হয়ে ঢাকায় পৌঁছেছে।

ক্যাটল স্পেশাল প্রথম ট্রেন প্রতি ওয়াগনে ১৬টি হারে মোট ২৫টি ওয়াগনে ৪০০টি গরু নিয়ে বুধবার (৬ জুলাই) দুপুর ২টায় দেওয়ানগঞ্জ বাজার থেকে ছেড়ে ইসলামপুর বাজার হয়ে বৃহস্পতিবার (৭ জুলাই) ভোর ৪টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছে।

ক্যাটল স্পেশাল দ্বিতীয় ট্রেন দেওয়ানগঞ্জ বাজার থেকে প্রতি ওয়াগনে ১৬টি হারে ১৮টি ওয়াগনে ২৮৮টি গরু এবং ইসলামপুর বাজার থেকে সাতটি ওয়াগনে ১১২টি গরুসহ মোট ২৫টি ওয়াগনে ৪০০টি গরু নিয়ে বৃহস্পতিবার ( ৭ জুলাই) সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছে। এ দুটি ট্রেনে মোট গরু আসে ৮০০টি এবং ভাড়া আদায় হয় মোট ৩ লাখ ৯৮ হাজার ১১০ টাকা।

এছাড়া অপর ক্যাটল স্পেশাল ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে বুধবার বিকেল সাড়ে ৪টায় রওনা হয়ে রাজশাহী ও বড়াল ব্রিজ হয়ে মোট ৩৬টি গরু ও ১৬০টি খাসি নিয়ে বৃহস্পতিবার সকাল ৭টায় ঢাকায় পৌঁছেছে। এ ট্রেন হতে মোট ভাড়া আদায় হয় ৪২ হাজার ১২০ টাকা।

ব্যবসায়ীরা গণমাধ্যমকে জানায়, ট্রেনে কোরবানির পশু পরিবহনে খরচ ট্রাকের চেয়ে অর্ধেক। তবে ঢাকায় ট্রেন স্টেশন থেকে হাট পর্যন্ত পৌঁছানোর সময় বিড়ম্বনায় পড়তে হয়। তাই অনেকে ট্রেনে গরু বুকিং করতে চান না।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ