জাতীয়

রাত ১০টার পর কোথাও বর্জ্য থাকবে না: স্থানীয় সরকারমন্ত্রী

 ফাইল ছবি
ফাইল ছবি

এবার ঈদুল আজহায় পশু কোরবানি শেষে সেদিন রাত ১০টার পর কোথাও বর্জ্য থাকবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে জাইকার কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ইউহো হায়াকাওয়ার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় মন্ত্রী জানান, কোরবানি পরবর্তীতে বর্জ্য অপসারণের জন্য আলোচনা হয়েছে। সে অনুযায়ী সেদিন সন্ধ্যা ৭টা থেকে ১০টার মধ্যে সব জায়গা থেকেই অপসারণ করতে হবে।

তিনি আরো বলেন, কোরবানি পশুর হাটের বিষয়ে ইতোমধ্যে সভা করেছি। সেখানে প্রতিটি মন্ত্রণালয়কে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। রাস্তার কোথাও গরুর হাট বসবে না। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে দক্ষিণ সিটি করপোরেশন সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছে। অল্প সময়ের মধ্যে যেন পশু কোরবানি ও সঠিকভাবে বর্জ্য অপসারণ করতে পারে সেজন্য জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার নির্দেশনা দেয়া হয়েছে।

পশুর হাট প্রসঙ্গে মন্ত্রী বলেন, এসওপি অনুযায়ী পশুর হাট বসবে। সেখানে যারা ক্রয় বিক্রয়ের জন্য যাবে তাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে দেশের যে ডিকিটালাইজেশন হচ্ছে, এর সুফল হিসাবে বাংলাদেশ ব্যাংক ও সিটি করপোরেশন জয়েন্টলি একটা প্রোগ্রাম চালু করেছে। ক্যাশ টাকা না নিয়ে শুধু ক্রেডিট কার্ড নিয়ে গেলেই হবে। সেখান থেকেই সরাসরি বিক্রেতার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা যাবে। টাকা নিয়ে যে জটিলতা সৃষ্টি হয় সেটি যেন এবার না হয় সেজন্য এই ব্যবস্থা করা হয়েছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ