জাতীয়

ইউনেস্কোর আইসিএইচ কমিটিতে বাংলাদেশ

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য (ইন্টেনজিবল কালচারাল হেরিটেজ-আইসিএইচ) বিষয়ক এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ইন্টারগভার্নমেন্টাল কমিটিতে বাংলাদেশ ২০২২-২৬ মেয়াদে নির্বাচিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ জুলাই) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বুধবার (৬ জুলাই) ইউনেস্কোর আইসিএইচ বিষয়ক ২০০৩ কনভেনশনের সদস্য দেশগুলোর অংশগ্রহণে প্যারিসের ইউনেস্কো সদর দপ্তরে নবম সাধারণ সভায় অনুষ্ঠিত ইন্টারগভার্নমেন্টাল কমিটির নির্বাচনে বাংলাদেশ চার বছরের জন্য নির্বাচিত হয়েছে। এছাড়া এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে ভারত, ভিয়েতনাম ও মালয়েশিয়া নির্বাচিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি খন্দকার এম তালহা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর এবং যুগ্ম সচিব মো. ফাহিমুল ইসলাম।

‘আইসিএইচ’র ৬টি ইলেক্টোরাল গ্রুপে সদস্যভুক্ত মোট ১৮০টি দেশের মধ্যে ১২টি সদস্যপদের শূন্যপদে বিভিন্ন দেশ প্রতিদ্বন্দ্বিতা করেছে৷ এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ইলেক্টোরাল গ্রুপ-৪ এর চারটি শূন্যপদে বাংলাদেশ ছাড়াও কম্বোডিয়া, ভিয়েতনাম, ভারত, মালয়েশিয়া ও থাইল্যান্ড প্রতিদ্বন্দ্বিতা করেছে৷ এর আগে ইরান ও পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও তারা শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ায়।’

এর আগে ২০২০ সালে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে সিদ্ধান্ত হয় এবং ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তা ইউনেস্কো কর্তৃপক্ষকে জানানো হয়৷

আন্তর্জাতিক এই সংস্থার ২০০৩ কনভেনশনের 'সেইফগার্ডিং ইন্টেনজিবল কালচারাল হেরিটেজ' শীর্ষক ইন্টারগভার্নমেন্টাল কমিটিতে বাংলাদেশ নির্বাচিত হওয়ার ফলে আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের সাফল্যের মুকুটে আরও একটি পালক যুক্ত হলো।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ