জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ সাশ্রয়ে ৯টা-৩টা অফিস করার ভাবনা

ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী
ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী জানিয়েছেন, বিদ্যুৎ সাশ্রয় করতে অফিসের সময়সূচি সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত করতে সরকারকে পরামর্শ দেয়া হবে।

বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

যারা অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘দেশে ৫০০ মেগাওয়াটের বেশি লোডশেডিং হবে না। ডিসেম্বরের মধ্যে ভারত থেকে আমদানির বিদ্যুৎ আসবে। একই সময়ের মধ্যে রামপাল বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তখন পরিস্থিতির উন্নতি হবে।'

এ সময় আলোক সজ্জা না করতে, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে না রাখতেও আহ্বান জানান তিনি।

তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, ‘আলোকসজ্জা বন্ধ, কোভিডের সময়ের মতো অফিস ও আদালতের সময়সূচিতে পরিবর্তন আনার বিষয়ে সরকারকে পরামর্শ দেওয়া হবে।‘

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ