জাতীয়

পরীক্ষামূলক মেট্রোরেল চালু ১ অক্টোবর

 ফাইল ছবি
ফাইল ছবি

আগামী ১ অক্টোবর থেকে পরীক্ষামূলকভাবে চালু করা হবে মেট্রোরেল। এ রুটের মোট দৈর্ঘ্য ১১ দশমিক ৭৩ কিমি। মেট্রোরেল প্রকল্প লোডশেডিংয়ের আওতামুক্ত থাকবে।

বৃহস্পতিবার (৭ জুলাই) রাজধানীর ইস্কাটনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অফিসে সংবাদ সম্মেলনে ডিএমটিসিএল’র এমডি এম এ এন সিদ্দিক এ তথ্য জানান।

তিনি বলেন, এরই মধ্যে আগারগাঁও পর্যন্ত বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয়েছে। আগস্টের মধ্যে আগারগাঁও পর্যন্ত কোনও কাজ বাকি থাকবে না। মতিঝিল পর্যন্ত রেলওয়ে ট্র্যাক বসানো হয়েছে। ১৪ জোড়া কোচ আনা হয়েছে। ১০টির পারফরমের্ন্স পরীক্ষা চলছে।

‘নিজস্ব নেটওয়ার্ক ব্যবহার করে অটোমেটিক ট্রেন প্রটেকশন সিস্টেম পরীক্ষা করা হচ্ছে। জরুরি সেবার আওতায় মেট্রোরেল লোডশেডিংয়ের আওতামুক্ত থাকবে।’

মেট্রোরেলে পরিচালনায় দক্ষ জনশক্তি প্রস্তুত জানিয়ে এম এন সিদ্দিক বলেন, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল পরিচালনার জন্য জনশক্তির প্রশিক্ষণ শেষ হয়েছে। উদ্বোধনের প্রথম দিন থেকেই পুরোপুরি সেবা দিতে পারবে মেট্রোরেল।

প্রকল্পের আওতায় প্যাকেজ-১ ডিপো এলাকার ভূমি অধিগ্রহণ ও প্যাকেজ-২ এর আওতায় ডিপো এলাকার পূর্ত কাজ শতভাগ সম্পন্ন হয়েছে। এ দুটি প্যাকেজে একশ কোটি টাকা সাশ্রয় হবে বলে জানান এম এন সিদ্দিক।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ