জাতীয়

করোনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত

 ফাইল ছবি
ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন ৩ জন। আর শনাক্ত হয়েছেন ১ হাজার ৭৯০ জন। এ নিয়ে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৮৬ হাজার ৪৯০ জনে। এদিন নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৮২২টি।

বৃহস্পতিবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির হিসেব অনুযায়ী, পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ১৬ দশমিক ৫৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৬৭৮ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৯ লাখ ১০ হাজার ৪৭৭ জন। দেশে করোনায় মোট মৃত্যু হলো ২৯ হাজার ১৮৮ জনের।

প্রসঙ্গত, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ