বেশির ভাগ শিল্প কারখানা বৃহস্পতিবার ( ৭ জুন) থেকে ছুটি দিয়েছে। ছুটি পেয়ে শ্রমিকরা ছুটছেন পবিারের সাথে ঈদ করতে। কিন্তু বাসের ভাড়া বেশি। তাই খরচ বাঁচাতে ট্রাকই হয়ে উঠছে ওদের ভবসা।
ট্রাকে করে বাড়ি রওনা করা এক পোশাক শ্রমিক গণমাধ্যমকে জানান, গাড়ির ভাড়া অনেক বেশি, টিকিটও পাওয়া যাচ্ছে না। এখন বাড়ি ফেরার ভরসা হলো ট্রাক। ট্রাকে ভাড়াও কম আর সহজে এটি পাওয়া যাচ্ছে । তাই কম খরচে ভোগান্তি ছাড়া বাড়ি যেতে পারবেন তারা।
আবার অনেকে জানান, ঈদ যাত্রার ভোগান্তি কমাতে তারা পরিবারকে আগেই বাড়ি পাঠিয়ে দিয়েছেন। তাই বাসের টিকিট না মিললে ট্রাকে করে যাবেন।
যাত্রী বহন করা নিয়ে এক ট্রাক চালক গণমাধ্যমকে জানালেন, ট্রাকে না তুলতে চাইলেও যাত্রীরা জোর করে উঠছেন। তাই তারা নিতে বাধ্য হচ্ছেন। গাড়ি না পেলে ট্রাকে যাত্রী ওঠানোকে অপরাধ হিসেবে দেখছেন না এই ট্রাক চালক।
অর্ধেক খরচে ঢাকা থেকে বগুড়ায় যেতে পারছেন। বগুড়ায় যেতে বাসে নেওয়া হচ্ছে ১ হাজার টাকা করে আর ট্রাকে লাগছে ৫০০ টাকা বলে জানালেন যাত্রীরা।
এ ব্যাপারে সাভার হাইওয়ে থানা সূত্র জানায়, ট্রাক থেকে যাত্রী নামিয়ে দেওয়া হচ্ছে। তাদের পর্যাপ্ত টিম রয়েছে, তারা রাস্তার শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে। আমাদের সামনে দিয়ে ট্রাকে করে যাত্রী যেতে দেওয়া হচ্ছে না।