দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। ঈদ উপলক্ষে আগামী ৯, ১০ ও ১১ জুলাই বন্ধ থাকছে জাতীয় প্রেস ক্লাব।
বৃহস্পতিবার (৭ জুলাই) প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মানিত সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী শনিবার (৯ জুলাই), রোববার (১০ জুলাই) ও সোমবার (১১ জুলাই) এই তিন দিন ক্লাব অফিস, পাঠাগার, মিডিয়া সেন্টার, অতিথি আপ্যায়ন কক্ষ ও কার্ডরুম বন্ধ থাকবে।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: