সারা দেশের মানুষ চাঁপাইনবাবগঞ্জকে আমের রাজ্য হিসেবেই চেনে। সুস্বাদু এ আম এবার দেশের সীমানা ছাড়িয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও।
বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেলে বিমানযোগে হংকংয়ে রপ্তানি করা হয়েছে এক মেট্রিক টন আম্রপালি আম।
এর আগে বুধবার (৬ জুলাই) রপ্তানির জন্য আমের ওই চালান ঢাকায় পাঠানো হয়।
জেলার শিবগঞ্জ উপজেলার ব্যবসায়ী আহসান হাবিব ও খোকন এ আম রপ্তানি করেন। সম্প্রতি রাশিয়া ও সুইজারল্যান্ডে ল্যাংড়া ও হিমসাগর আম পাঠিয়েছেন তারা। এবার গেলো হংকংয়ে।
আম ব্যবসায়ী আহসান হাবিব বলেন, অন্য চাষিদের তুলনায় আমাদের আম ভিন্ন। আমরা মুকুলের সময় থেকেই এমনভাবে পরিচর্যা করি, যা বিদেশে রপ্তানিযোগ্য। কোনো ক্রেতা একবার আম কিনলে পরের বছর পাঁচগুণ বেশি আম কিনবেন।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: