জাতীয়

সৌদিতে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

 ফাইল ছবি
ফাইল ছবি

সৌদি আরবে হজ করতে যাওয়া আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর বাংলাদেশি হাজীদের মধ্যে এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

সর্বশেষ মারা যাওয়া দুই হজযাত্রীর মধ্যে একজনের তথ্য জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ব্রাহ্মণবাড়িয়ার শিরিনা আক্তার (৫৯) বৃহস্পতিবার মক্কায় মারা যান। তার পাসপোর্ট নম্বর- EF0852839। এর আগে সৌদিতে মারা যাওয়া ১৩ জন বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে পুরুষ ৯ জন এবং নারী ৪ জন।

মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক সূত্র জানায়, সারা বিশ্ব হতে আসা হজযাত্রীদের মিনায় অবস্থানের মধ্য দিয়ে বৃহস্পতিবার শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা। মিনায় আসা সব হজযাত্রী আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত বন্দেগির মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন।

শুক্রবার (৯ জিলহজ) ধর্মপ্রাণ মুসলমানদের পবিত্র হজের দিন। হজযাত্রীরা মধ্যরাত থেকেই মিনা হতে আরাফার উদ্দেশে যাত্রা শুরু করবেন। তাদের কণ্ঠে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠবে পুরো আরাফাতের ময়দান। সেখানে তারা এক আল্লাহর ইবাদতে মশগুল থাকবেন।

সারাদিন অবস্থান শেষে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে মুজদালিফার উদ্দেমে আরাফা ত্যাগ করবেন। মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত্রিযাপন শেষে ১০ জিলহজ ফজর নামাজ আদায় করে মিনায় ফিরে আসবেন এবং বড় জামারায় পাথর নিক্ষেপ করবেন বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

গত ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত গত ৩২ দিনে ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে গেছেন ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ