আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে ঢাকাবাসীকে 'ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন' জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
শুক্রবার ( ৮ জুলাই) এক শুভেচ্ছা বার্তায় মেয়র বলেন, 'কোরবানির পশুর বর্জ্য অপসারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ব্যাপক কার্যক্রম' গ্রহণ করা করেছে।
তিনি এ সময় সবাইকে 'জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত আদায় করার' এবং করোনা মহামারীর প্রকোপ বিবেচনায় সবাইকে মাস্ক পরারও আহবান জানান।
দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: