জাতীয়

২৪ ঘণ্টায় পদ্মা সেতু পার হয়েছে প্রায় ২৩ হাজার গাড়ি

 ফাইল ছবি
ফাইল ছবি

পদ্মা সেতুতে গত ২৪ ঘণ্টায় ৩ কোটি ১৬ লাখ ৫১ হাজার ৬৫০ টাকা টোল আদায় হয়েছে। এই সময়ের মধ্যে সেতু দিয়ে চলাচল করেছে ২২ হাজার ৭০৩ টি যানবাহন।

শুক্রবার (০৮ জুলাই) বেলা ১২ টায় গণমাধ্যমকে এ তথ্য জানান পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন।

তিনি বলেন, পদ্মা সেতু দিয়ে নিরবচ্ছিন্নভাবে যানবাহন চলাচল করছে। বৃহস্পতিবার

(৭ জুলাই) সেতু দিয়ে গাড়ি চলাচল করেছে ২২ হাজার ৭০৩ টি। এর বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৬ লাখ ৫১ হাজার ৬৫০ টাকা।

পদ্মা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, জাজিরা প্রান্তে কোন যানবাহনের চাপ নেই। তবে মাওয়া প্রান্তে সকাল ১১ টার পর কিছু টা চাপ তৈরি হয়েছে।

এদিকে কুরবানির ঈদকে সামনে রেখে পদ্মা সেতু দিয়ে পারাপার হচ্ছে গরুর গাড়িও। যাত্রীবাহী বাস কোন প্রকার ভোগান্তি ছাড়াই অল্প সময়ে দক্ষিণ অঞ্চল তথা শরীয়তপুর থেকে ঢাকা পাড়ি দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন গরু ব্যবসায়ী ও বাসের চালকরা।

শরীয়তপুর পুলিশ সুপার মো: আশরাফুজ্জামান গণমাধ্যমকেবলেন, সেতু এলাকায় কোন প্রকার চাঁদাবাজি করতে না পারে সেই লক্ষ্যে কাজ করছে পুলিশ। পাশাপাশি জেলার বিভিন্ন গরুর হাট বাজারে পুলিশ মোতায়েন রাখা হয়েছে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, গতবছরের তুলনায় এ বছর নির্বিঘ্নে নিশ্চিন্তে ব্যবসায়ীরা গরু হাট বাজারে নিয়ে বিক্রি করছেন। কোন প্রকার ভোগান্তি ছাড়াই জাজিরা টোল প্লাজা দিয়ে পার হচ্ছে হাজার হাজার পণ্যবাহী ও যাত্রীবাহী গাড়ি। কেউ চাঁদাবাজি করতে আসলে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ