জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় ৪ কোটি টাকা টোল

 পদ্মা সেতুতে টোল আদায়  করা হচ্ছে।
পদ্মা সেতুতে টোল আদায় করা হচ্ছে।

পদ্মা সেতুতে বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা টোল আদায় হয়েছে। একদিনে এটিই সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড।

পদ্মা সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় মোট গাড়ি পারাপার হয়েছে ৩১ হাজার ৭২৩টি, যার মধ্যে মাওয়া প্রান্ত থেকে পার হয়েছে ২৯ হাজার ৬৬৭টি গাড়ি। এই প্রান্তে টোল আদায় হয় ২ কোটি ৪৭ লাখ ৫০ হাজার ৩৫০ টাকা।’

‘একই সময়ে জাজিরা প্রান্ত থেকে গাড়ি পার হয়েছে ১২ হাজার ৫৬টি। এ প্রান্ত থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৭১ লাখ ৮৯ হাজার ৪০০ টাকা।’

গত ২৬ জুন চালুর পর পদ্মা সেতুতে সর্বোচ্চ টোল আদায় হয়েছিল ১ জুলাই। সেদিন ৩ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ২০০ টাকা টোল আদায় হয়। ওই দিন পদ্মা সেতু পাড়ি দেওয়া গাড়ির সংখ্যা ছিল ২৬ হাজার ৩৯৮টি।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ