জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

১৭ ঘণ্টায় সড়কে ঝরলো ১৩ প্রাণ

সড়ক দুর্ঘটনা। ছবি: সংগৃহীত
সড়ক দুর্ঘটনা। ছবি: সংগৃহীত

ঈদুল আজহার আগে শুক্রবার (৮ জুলাই) সন্ধ্যা থেকে শনিবার (৯ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। সংশ্লিষ্ট থানা সূত্রে এসব তথ্য জানা গেছে।

টাঙ্গাইলের ধনবাড়ীতে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন আপন ভাই। স্থানীয় থানা সূত্রে এ তথ্য জানা গেছে।

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুইজন। কাশিয়ানীতে একটি বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে নসিমনের চালক জামাল মিয়া (৩৫) এবং টুঙ্গিপাড়ায় বাসের ধাক্কায় প্রমিলা রায় (৩০) নামের ভ্যানযাত্রী নিহত হন।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আবু নাঈম মোহাম্মদ তোফাজ্জেল হক দেশ টিভিকে এ তথ্য জানিয়েছেন।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাসের ধাক্কায় আব্দুর রহমান (৫৭) নামের এক পিকআপভ্যান চালক নিহত হয়েছেন।

শনিবার (৯ জুলাই) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে সানারপাড়-মৌচাক ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় থানা সূত্রে এ তথ্য জানা গেছে।

কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী বাসের চাপায় নাছিম মিয়া (২৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

শুক্রবার (৮ জুলাই) রাতে পানাউল্লাচর চর খুরার মিল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাছিম শিবপুর ইউনিয়নের টানকৃষ্ণনগর গ্রামের পশ্চিম পাড়ার ব্যবসায়ী মো. সামসু মিয়ার ছোট ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন নাছিম। পথে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাতায়াত পরিবহন নামের যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই নাছিম মারা যান।

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক সাংবাদিক নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহত সাংবাদিকের নাম জাহাঙ্গীর হোসেন জসিম (৫৫)।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, মোটরসাইকেল করে সাংবাদিক জসিম ও লাবনী নামের এক নারী ময়না গ্রাম থেকে বোয়ালমারীতে ফিরছিলেন। এ সময় ময়না বাজার এলাকার ময়না উচ্চবিদ্যালয় সংলগ্ন সড়কের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে দুইজনেই পড়ে যান। এতে ঘটনাস্থলেই জসিম মারা যান। আহত লাবনীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী বাসের চাপায় পিষ্ট হয়ে সাকিব হাসান (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ওই মোটরসাইকেলের চালক সানি আহম্মেদ (১৭)।

পুলিশ জানিয়েছে, শুক্রবার (৮ জুলাই) রাতে ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছে, শনিবার (৯ জুলাই) সকালে গাজীপুর-কিশোরগঞ্জ সড়কে দ্রুতগামী একটি বাস একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এ ঘটনায় অন্তত আট জন আহত হয়।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ