জাতীয়

দেশের কল্যাণে নিজেদেরকে উৎসর্গের আহ্বান প্রধানমন্ত্রীর

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার প্রাক্কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্যাগের চেতনায় অনুপ্রাণিত হয়ে নিজেদেরকে দেশের কল্যাণে উৎসর্গ করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শনিবার (৯ জুলাই) এক ভিডিও বার্তায় দেশের জনগণকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘ঈদুল আজহা মানে ত্যাগের উৎসব। আসুন, ত্যাগের চেতনায় অনুপ্রাণিত হয়ে দেশ ও জনগণের কল্যাণে নিজেদেরকে উৎসর্গ করি।’

শেখ হাসিনা ভ্রাতৃত্বের বন্ধন বজায় রেখে সকলের সঙ্গে ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে নিতে সকলের প্রতি আহ্বান জানান।

তিনি স্বাস্থ্যবিধি মেনে চলতেও সকলের প্রতি অনুরোধ জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘সকলেই সুস্থ ও নিরাপদ থাকুন, ঈদ মোবারক।’

সূত্র:বাসস

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ