জাতীয়

ডিজিটাল হাটে ৭৩০ কোটি টাকার পশু বিক্রি

 ফাইল ছবি
ফাইল ছবি

অনলাইন প্লাটফর্ম ‘ডিজিটাল পশুর হাট’-এ মোট ৭৩০ কোটি টাকার পশু বিক্রি হয়েছে। রোববার (১০ জুলাই) অর্থ্যাৎ ঈদের আগের দিন পর্যন্ত এই প্লাটফর্মে আঞ্চলিক হাটের ৫৯ হাজার ৪৮১টি এবং খামারিদের ১৭ হাজার ৫০২টি পশু বিক্রি হয়।

এটুআই-এর কমিউকেশনস অ্যান্ড আউটরিচ কনসালট্যান্ট আদনান ফয়সাল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঈদের আগের দিন পর্যন্ত ডিজিটাল হাটের ওয়েবসাইটে ২১ লাখ ৬ হাজার ৮৪২টি হিট পড়েছে। আঞ্চলিক হাটের ৫৮৭ কোটি ও খামারিদের ১৪৩ কোটি টাকার পশু বিক্রি হয়েছে। সবমিলে ডিজিটাল হাটে ৭৩০ কোটি টাকার পশু বিক্রি হয়েছে।

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রতিবছর দেশে এক কোটিরও বেশি কোরবানির পশু কেনাবেচা হয়ে থাকে। জনসমাগম ও ভোগান্তি কমাতে ২০২০ সালে প্রথমবারের মতো অনলাইনে প্ল্যাটফর্মে (ডিজিটাল পশুর হাট) কোরবানির পশু কেনাবেচা শুরু হয়। এই হাটের মাধ্যমে ২০২০ সালে ২৭ হাজার এবং ২০২১ সালে ৩ লাখ ৮৭ হাজার পশু বিক্রি হয়।

ঘরে বসে নিজেদের পছন্দের কোরবানির পশু কেনার সুযোগ করে দিতে এ বছর আরও বড় পরিসরে digitalhaat.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে এ কার্যক্রম গ্রহণ হয়েছে। ডিজিটাল হাটে গরু, ছাগল, ভেড়া, দুম্বা, উট ও মহিষ ক্যাটাগরিতে দেশের ৯৫০টিরও অধিক হাটকে যুক্ত করা হয়। যুক্ত করা হয় বিভিন্ন এলাকার ৭০টি খামার।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ