পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি শেষে আজ মঙ্গলবার (১২ জুলাই) প্রথম কর্মদিবস। ঈদের ছুটি ছিল ৯, ১০ ও ১১ জুলাই (শনি, রবি ও সোমবার)। এর আগে ৮ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় এবার ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা চারদিন ছুটি পেয়েছেন। তবে ঈদের ছুটির একদিন (৯ জুলাই) পড়ে সাপ্তাহিক ছুটির দিন শনিবারে।
এদিকে শুক্রবার থেকে শুরু হওয়া ছুটি শেষ হয়েছে সোমবার। সোমবার(১২ জুলাই) থেকে খুলছে সরকারি-বেসরকারি সব অফিস।
জানা গেছে, অফিস খুললেও অনেকে মঙ্গলবার (১২ জুলাই) থেকে বৃহস্পতিবার (১৪ জুলাই)পর্যন্ত ছুটি নিয়েছেন। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আগামী রোববার (১৭ জুলাই) অফিস জমজমাট হতে পারে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ জুলাই) সরকারি অফিস খুললেও অনেকে বৃহস্পতিবার পর্যন্ত ছুটি নেওয়ায় রোববার (১৭ জুলাই) মূলত অফিসে কর্মচাঞ্চল্য ফিরবে। যারা গ্রামে যাননি তারা মঙ্গলবার (১২ জুলাই) থেকেই অফিস করবেন, তবে সেই সংখ্যা কিছুটা কম।