জাতীয়

দেশে খাদ্যের সংকট হবে না : খাদ্যমন্ত্রী

 খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ফাইল ছবি।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ফাইল ছবি।

কৃষকরা যেভাবে উৎপাদন করছেন তাতে দেশে খাদ্যের সংকট হবে না বলে আশা প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবস মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

চালের দাম স্থিতিশীল আছে বলে দাবি করে খাদ্যমন্ত্রী বলেন, চালের দাম নিয়ে কাজ করছি, মনিটরিং হচ্ছে এবং বেসরকারি আমদানিও খুলে দেওয়া হয়েছে। তাই আশা করি চালের দাম নিয়ন্ত্রণে থাকবে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে নিত্যপণ্যের দাম বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, আমাদের মাটি উর্বর। বঙ্গবন্ধু বলেছিলেন মানুষ আর মাটি থাকলে আমরা দেশ গড়তে পারব।

মন্ত্রী বলেন, দেশে বছরে তিন বার ফসল উৎপাদন করা হয়। তাই খাদ্যের অভাব হবে না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাধন চন্দ্র মজুমদার বলেন, গ্রামাঞ্চলে কোরবানির পশু বেশি বিক্রি হয়েছে। কারণ, তাদের আয় বেড়েছে। তবে বন্যার্ত মানুষের কষ্ট হয়েছে। এটা প্রাকৃতিক দুর্যোগের কষ্ট। এটা মেনে নিয়েই উৎসব পালন করতে হয়।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ