জাতীয়

অদক্ষ তরুণের হাতে অ্যাম্বুলেন্স, প্রাণে বাঁচলেন সাংবাদিক

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

মেয়র হানিফ ফ্লাইওভারে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে পরিবারসহ প্রাণে বেঁচে গেছেন অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের প্ল্যানিং এডিটর মনিরুজ্জামান উজ্জ্বল।

সোমবার (১১ জুলাই) বিকেলে তার ব্যক্তিগত গাড়ির পেছনে দ্রুত গতির একটি অ্যাম্বুলেন্স ধাক্কা দিল এই দুর্ঘটনা ঘটে।

মনিরুজ্জামান উজ্জ্বল তার ফেসবুকে দুর্ঘটনাকবলিত গাড়িটির যে ছবি পোস্ট করেছেন, সেটি একদম দুমড়ে-মুচড়ে গেছে।

তিনি লিখেছেন, ‘হঠাৎ ভূমিকম্পের মতো গাড়িতে তীব্র ঝাঁকুনি। পেছনের সিটে বসে থাকা ছেলেমেয়ের আর্তচিৎকার। গাড়ির গ্লাস চুরমার। সামনে ও পেছনে দুমড়ে-মুচড়ে একাকার। ঘটনার আকস্মিকতায় হতবিহবল হয়ে পেছনে তাকিয়ে দেখি ছেলেমেয়েরা ভয়ে কাঁপছে। তখনো বিশ্বাস হচ্ছিল না যে সকলেই অক্ষত আছে।’

মনিরুজ্জামান উজ্জ্বল জানিয়েছেন,অ্যাম্বুলেন্সটি চালাচ্ছিল একজন উঠতি বয়সী তরুণ। তার ড্রাইভিং লাইসেন্স ছিল না। গাড়ির কাগজপত্রও ঠিক নেই। অ্যাম্বুলেন্সটি আটক করে মালিককে খবর পাঠালে তিনি এসে গাড়ির অবস্থা দেখে হতবাক হয়ে যান।

এমন একজন চালকের কাছে গাড়ি তুলে দেওয়ায় মনিরুজ্জামান উজ্জ্বল ক্ষোভ প্রকাশ করেন মালিকের কাছে। মালিক যে উত্তর দিয়েছেন, তাতে ক্ষোভ আরও বেড়েছে জ্যেষ্ঠ এই সাংবাদিকের। ওই মালিকের দাবি ৯০ শতাংশ অ্যাম্বুলেন্সই এভাবে চলে!

মনিরুজ্জামান উজ্জ্বলের প্রশ্ন, ‘এসব অনিয়ম দেখার দায়িত্ব আসলে কার? সন্তানসহ আমি মারা গেলে নিছক দুর্ঘটনা বলেই কি এরা পার পেয়ে যেতো? এভাবে আর কতকাল চলবে?’

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ