জাতীয়

৯৯৯ টাকায় পদ্মা সেতু ঘুরাবে বিপিসি

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

মাত্র ৯৯৯ টাকায় পদ্মা সেতু ও ভাঙা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঘুরাবে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন (বিপিসি)। মঙ্গলবার ( ১২ জুলাই) তারা এই প্যাকেজ ঘোষণা করেছে।

পর্যটন কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. জিয়াউল হক হাওলাদার গণমাধ্যমকে বলেন, স্বাভাবিক রেটের চেয়ে ৫০% ডিসকাউন্টে স্বপ্নের পদ্মা সেতু ও নান্দনিক ভাঙ্গা চত্বরে পর্যটনের আধুনিক এসি ট্যুরিস্ট কোস্টারে ট্যুর হবে ২২ জুলাই শুক্রবার।

আগ্রহীদের আগে প্যাকেজ বুকিং করে ২২ জুলাই বিকেল সাড়ে ৩টায় আগারগাঁওয়ের পর্যটন ভবনের নীচতলায় আসতে হবে। পৌনে ৪ টায় আসন গ্রহণ ও ৪টায় ভ্রমণ শুরু করা হবে। দিনের আলোয় পদ্মা সেতু ও ভাঙ্গা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে নান্দনিক ভাঙ্গা চত্বরে উপস্থিত হওয়ার পর সেখানে বৈকালিক স্ন্যাক্স দেওয়া হবে। সন্ধ্যা ৭ টায় আলোকসজ্জিত পদ্মা সেতু হয়ে ঢাকায় ফিরে আসা হবে।

পর্যটন কর্পোরেশন জানায় আগ্রহীরা ০১৯৪১৬৬৬৪৪৪ নম্বরে কল দিলে বিকাশ নম্বর দেওয়া হবে। অথবা পর্যটন ভবনেও ভ্রমণ মূল্য পরিশোধ করা যাবে। আগে এলে আগে পাবেন ভিত্তিতে বুকিং নেওয়া হবে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ