জাতীয়

এখনও স্বাভাবিক হয়নি সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ

তেলবাহী ট্রেন লাইনচ্যুত
তেলবাহী ট্রেন লাইনচ্যুত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তেলবাহী কনটেইনার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনার ছয় ঘণ্টা পেরিয়ে গেলেও স্বাভাবিক হয়নি সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ।

মঙ্গলবার (১২ জুলাই) ১১টার দিকে উপজেলার মুকুন্দপুর ও হরষপুর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিকেল ৫টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত রেল যোগাযোগ স্বাভাবিক হয়নি।

মুকুন্দপুর রেলওয়ে স্টেশন মাস্টার সাইফুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে আসা তেলবাহী একটি ট্রেন সিলেটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মুকুন্দপুর ও হরষপুর সেকশনে ট্রেনের একটি ওয়াগন লাইনচ্যুত হয়। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

আখাউড়া রেলওয়ে জংশনের সহকারী নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত ট্রেনটির উদ্ধার কাজ শুরু হয়েছে। উদ্ধার কাজ শেষ হতে দুই-তিন ঘণ্টা লাগবে। এরপর ট্রেন চলাচল শুরু হবে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ