জাতীয়

অবশেষে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

 ফাইল ছবি
ফাইল ছবি

দীর্ঘ ছয় ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (১২ জুলাই) সকাল ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তেলবাহী কনটেইনার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে গেলে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পরে বিকেল সোয়া ৫টার দিকে উদ্ধারকারী ট্রেন বিজয়নগরে রেললাইন থেকে তেলবাহী ট্রেনের ওই ওয়াগনটি সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

মুকুন্দপুর রেলওয়ে স্টেশন মাস্টার সাইফুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে আসা তেলবাহী একটি ট্রেন সিলেটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মুকুন্দপুর ও হরষপুর সেকশনে ট্রেনের একটি ওয়াগন লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ