জাতীয়

র‌্যাবের ওপর কেন নিষেধাজ্ঞা তা যুক্তরাষ্ট্রই জানে: স্বরাষ্ট্রমন্ত্রী

 বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মোনাজাত করছেন স্বরাষ্ট্রমন্ত্রী
বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মোনাজাত করছেন স্বরাষ্ট্রমন্ত্রী

র‌্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমাদের র‌্যাব অত্যন্ত সুশৃঙ্খল বাহিনী। তাদের ভেতরে যারা অন্যায় করেন তাদেরও বিচার হয়েছে। এখনও র‌্যাবের অনেক সদস্য জেলে আছেন। আমরা মনে করি, র‌্যাব একটি এলিট ফোর্স। অন্যায় যারা করেছেন তারা আইনের মুখোমুখি হয়েছেন। কিন্তু কেন এই নিষেধাজ্ঞা তা মার্কিন যুক্তরাষ্ট্রই জানে।

মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপাকালে এসব কথা বলেন তিনি।

পদ্মা সেতু পার হয়ে সড়কপথে টুঙ্গিপাড়ায় পৌঁছে অনুভূতি ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন, ‘তোমরা আমাদের দাবায় রাখতে পারবে না।’ বঙ্গবন্ধুকন্যা সেই কাজটি করে দেখিয়েছেন।

এই স্বপ্নের সেতু নিয়ে অনেকে অনেক কথা বলেছেন উল্লেখ করে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘অনেকেই সেতু হওয়ার আগেই বলেছেন দুর্নীতি হয়েছে। যাতে সেতুটি না হতে পারে। অনেক ষড়যন্ত্র হয়েছে। বঙ্গবন্ধুকন্যা দৃঢ় হাতে সব ষড়যন্ত্র উপেক্ষা করে আমাদের হৃদয়ের সেতুটি উপহার দিয়েছেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রতি বারই টুঙ্গিপাড়া আসছি। মনে হয়েছে জাতির পিতার আদর্শ আমরা যথাযথভাবে পালন করতে পারছি না। ৭৫ এর ১৫ আগস্ট তাঁর শাহাদাতের পর আমরা বীর মুক্তিযোদ্ধারা মনে করেছিলাম, আমরা বোধহয় হারিয়ে যাচ্ছি, হারিয়ে গেছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত হচ্ছে। তিনিই আমাদের আলোকিত করেছেন।

এর আগে দুপুর আড়াইটায় পদ্মা সেতু পার হয়ে টুঙ্গিপাড়া পৌঁছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তারপর তিনি পবিত্র ফাতেহাপাঠ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মেনাজাত করেন।

এ সময় আইজিপি বেনজীর আহমেদ, গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ, সহসভাপতি ইলিয়াস হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ