জাতীয়

ইউএস-বাংলার অফারের মেয়াদ বাড়লো

 ফাইল ছবি
ফাইল ছবি

কক্সবাজার ও মালদ্বীপের রাজধানী মালেতে দু’টি ফিরতি টিকিট ক্রয় করলেই ‘দুই রাতের জন্য হোটেল ফ্রি’ অফারটির মেয়াদ বাড়িয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। দেশের এভিয়েশনের সাথে পর্যটনকে আকর্ষণীয় করার লক্ষ্যে পর্যটকদের জন্য “টিকিট কিনলেই হোটেল ফ্রি” এর অফার দেয় ইউএস-বাংলা।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এয়ারলাইন্স সংস্থাটি জানিয়েছে, “টিকিট কিনলেই হোটেল ফ্রি” অফারটি সংগ্রহের সময়সীমা ৩১ জুলাই পর্যন্ত করা হয়েছে। এ অফারটি ইউএস-বাংলার নিজস্ব যেকোনো সেলস্ কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে।

এছাড়া ৩১ আগস্ট পর্যন্ত এ অফারে ভ্রমণ করা যাবে। এখানে উল্লেখ্য ১৩ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত সময়ে অফারটি কার্যকর থাকবে না।

দুইজন প্রাপ্তবয়স্ক পর্যটক এবং তাদের সঙ্গে পাঁচ বছরের নিচের সন্তানের জন্য অফারটি গ্রহণযোগ্য হবে উল্লেখ করে সংস্থাটি আরও জানিয়েছে, ইউএস-বাংলা এয়ারলাইন্সের নির্ধারিত স্ট্যান্ডার্ড হোটেলের জন্য অফারটি প্রযোজ্য হবে। এছাড়া অফারে হোটেলের সাথে বুফে ব্রেকফাস্ট, এয়ারপোর্ট-হোটেল-এয়ারপোর্ট ট্রান্সফারও ফ্রি রাখা হয়েছে।

সমুদ্রকেন্দ্রিক পর্যটনকে আকৃষ্ট করতে বাংলাদেশী পর্যটকদের পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করার সুযোগ করে দিচ্ছে ইউএস-বাংলা। সেই সঙ্গে পৃথিবীর অন্যতম সৌন্দর্যের লীলাভূমি, সাদা বালি, নীল সমুদ্রের জলরাশি আর নীল আকাশ যেন মিলেমিশে একাকার হয়ে যাওয়া মালদ্বীপকে উপভোগ করার জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্স টিকিট কিনলেই হোটেল ফ্রি এর অফার দিয়েছে। ইউএস-বাংলার এ অফার দেশীয় পর্যটকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

‘টিকেট কিনলেই হোটেল ফ্রি’ অফারটি সম্পর্কে বিস্তারিত জানতে ইউএস-বাংলা এয়ারলাইন্স এর সকল সেলস কাউন্টারে অথবা ০১৭৭৭৭৭৭৮৮১-৮৮৩ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ