জাতীয়

ভার‌তে বাংলাদেশের নতুন হাইকমিশনার মোস্তাফিজুর রহমান

মোস্তাফিজুর রহমান
মোস্তাফিজুর রহমান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমানকে নয়াদিল্লিতে হাইকমিশনার হিসেবে নি‌য়ো‌গের সিদ্ধান্ত নি‌য়ে‌ছে সরকার। তি‌নি নয়া‌দি‌ল্লি‌তে নিযুক্ত বাংলা‌দে‌শের বর্তমান হাইক‌মিশন‌ার মোহাম্মদ ইমরানের স্থলা‌ভি‌ষিক্ত হ‌বেন। হাইক‌মিশনার ইমরান যা‌বেন যুক্তরা‌ষ্ট্রে।

বুধবার (১৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থে‌কে পাঠা‌নো এক বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানা‌নো হয়।

রাষ্ট্রদূত মোস্তাফিজুর রহমান জেনেভায় স্থায়ী প্রতিনিধি হি‌সে‌বে যোগ দেওয়ার আগে সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

পেশাদার এ কূটনীতিক বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পররাষ্ট্র ক্যাডারের একাদশ ব্যাচের পেশাদার কর্মকর্তা। কূটনী‌তিক হিসেবে তিনি প্যারিস, নিউইয়র্ক, জেনেভা ও কলকাতায় বাংলাদেশ মিশনে নানা সক্ষমতা অর্জন করেন।

তিনি নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি হিসাবেও কাজ করেছেন। এ ছাড়া, তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ উইংয়ের বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন।

মোস্তাফিজুর রহমান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস ক‌রেন। তি‌নি ফ্রান্সের প্যারিসের আন্তর্জাতিক প্রশাসনিক ইনস্টিটিউট থেকে আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিতে স্নাতকোত্তর ডিপ্লোমা এবং যুক্তরাজ্যের লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক আন্তর্জাতিক আইন বিষয়ে স্নাতকোত্তর অর্জন করেন। তিনি দুই সন্তানের জনক।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ