জাতীয়

কবি হেলাল হাফিজ সিএমএইচে ভর্তি

কবি হেলাল হাফিজ
কবি হেলাল হাফিজ

কবি হেলাল হাফিজকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। বুধবার (১৩ জুলাই) সন্ধ্যায় তাকে সেখানে ভর্তি করা হয়।

বেশ কিছুদিন ধরে কবি অসুস্থ ছিলেন। খবর পেয়ে সাহিত্যানুরাগী বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবিকে সিএমএইচে ভর্তি করতে বলেন।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে এ তথ্য জানান জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।

ওই পোস্টে তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ‘এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়’খ্যাত কবি হেলাল হাফিজকে বুধবার সিএমএইচে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, সিএমএইচের পক্ষ থেকে যোগাযোগ করে আজ কবিকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়। কবি হেলাল হাফিজ জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য।

প্রধানমন্ত্রীর প্রতি জাতীয় প্রেসক্লাবের পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা জানান ফরিদা ইয়াসমিন।

জানা গেছে, কবি হেলাল হাফিজ কিডনি, ডায়াবেটিস ও নিউরোলজিক্যাল নানা সমস্যায় ভুগছেন।

১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোণায় হেলাল হাফিজের জন্ম হয়। ১৯৮৬ সালে তার প্রথম কবিতার বই 'যে জলে আগুন জ্বলে' প্রকাশিত হয়। কবিতার জন্য ২০১৩ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ