জাতীয়

৩০ জুলাই থেকে ওমরাহ শুরু

 ফাইল ছবি
ফাইল ছবি

চলতি বছরের হজ মৌসুম শেষ হওয়ার পর ওমরাহ পালনের কার্যক্রম শুরু করছে সৌদি আরব। আগামী ৩০ জুলাই থেকে নতুন ওমরাহ মৌসুম শুরু হবে। ওমরারহ নিবন্ধন শুরু হবে আগামী ১৯ জুলাই থেকে।

বুধবার (১৩ জুলাই) সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

মন্ত্রণালয় জানায়, বিশ্বের সকল দেশ থেকে ওমরাহ পালন ও মসজিদে নববী পরিদর্শনের জন্য আগত হজযাত্রীদের ভিসা প্রদানের অনুরোধ বৃহস্পতিবার (১৫ জিলহজ বা ১৪ জুলাই) থেকে শুরু হবে। হজের কারণে গত ২৩ জুন ওমরাহ স্থগিত করা হয়।

স্বাস্থ্য সেবা বজায় রেখে এবং হজযাত্রীদের হজের আচার-অনুষ্ঠানের সুবিধার্থে এবং পবিত্র মসজিদে হাজিদের সংখ্যার ঘনত্ব কমাতে ওমরাহ পরিষেবা শুধুমাত্র হজযাত্রীদের মধ্যে সীমাবদ্ধ করার সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়।

ইতমারনা অ্যাপে আবেদনের মাধ্যমে দেশীয় আবেদনকারীদের ওমরার পারমিট দেয়া হতে পারে। বাণিজ্যিক নিবন্ধনের সাথে সম্পর্কিত নথি এবং ডেটা সংযুক্ত করার সাথে তাদের পোর্টালে বর্ণিত নিয়ম মেনে চলতে হবে। ওমরাহ ভিসা ইস্যু করার বিষয়ে এই লিংকে গিয়ে জানতে পারবেন।

মন্ত্রণালয় আরও জানায়, হজযাত্রীদের ভ্যাকসিন গ্রহণসহ করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। হজযাত্রীদের নিজদেশে অনুমোদিত টিকাদানের শংসাপত্র সংযুক্ত করতে হবে।

সফলভাবে এই বছরের হজের আনুষ্ঠানিকতা শেষ করেছে সৌদি আরব। করোনা মহামারির কারণে দীর্ঘ দুই বছর পর অনেকটা স্বাভাবিক ছিল এবারের হজের চিত্র। বিশ্বের প্রায় দশ লাখ মুসলিম এতে অংশ নেন।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ