জাতীয়

হজের ফিরতি ফ্লাইট শুরু আজ

 ফাইল ছবি
ফাইল ছবি

পবিত্র হজব্রত পালন শেষে বাংলাদেশি হাজিরা দেশে ফেরার প্রস্তুতি শুরু করেছেন। বৃহস্পতিবার (১৪ জুলাই) থেকেই বিমান বাংলাদেশ এয়ারলাইনসের হজের ফিরতি হজ ফ্লাইট শুরু হচ্ছে।

বৃহস্পতিবার(১৪ জুলাই) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফ্লাইটটি জেদ্দা থেকে ঢাকাগামী যাত্রী নিয়ে রওনা হবে। তবে প্রথম ফ্লাইটে কতজন যাত্রী থাকবেন, তা এখনো নির্ধারণ হয়নি।

বাংলাদেশ হজ অফিস (ঢাকা) সূত্রে জানা যায়, একই দিন সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসেরও (সাউদিয়া) ফ্লাইট রয়েছে। বিমান, সাউদিয়া ও ফ্লাইনাসের ফ্লাইটে সব হজযাত্রী ফিরতে আগামী ৪ আগস্ট পর্যন্ত সময় লাগবে।

বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী, এ বছর মোট ৫৭ হাজার ৫৮৫ জন বাংলাদেশির হজ করার কথা ছিল। তাদের সঙ্গে আরও ২ হাজার ৪১৫ জন যুক্ত হওয়ায় এ সংখ্যা বেড়ে ৬০ হাজারে পৌঁছায়। হজ ব্যবস্থাপনা ও হজ প্রতিনিধিদলসহ ১৬৫টি ফ্লাইটে হজে যান মোট ৬০ হাজার ১৪৬ জন।

সৌদি আরবে এবার হজে গিয়ে মারা গেছেন ১৫ জন হজযাত্রী। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ৫ জন নারী।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ