জাতীয়

হজে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু

 ফাইল ছবি
ফাইল ছবি

সৌদি আরবে পবিত্র হজ পালনে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মারা যাওয়া ব্যক্তিটির নাম মো. ফয়জুর রহমান (৫০)। তিনি হজের পাঁচ দিন পর ১৩ জুলাই মারা যান। এ নিয়ে সৌদিতে হজ পালনে গিয়ে ১৬ জন বাংলাদেশির মৃত্যু হলো। এর মধ্যে পুরুষ ১১ জন, নারী ৫ জন।

বৃহস্পতিবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৮টায় ধর্ম মন্ত্রণালয়ের হজ ম্যানেজমেন্ট পোর্টাল পিলগ্রিমের ডেথ নিউজে এসব তথ্য জানা গেছে।

পিলগ্রিম সূত্রে জানা যায়, মো. ফয়জুর রহমানের বাড়ি সিলেটের বিয়ানী বাজার এলাকায়। তার পাসপোর্ট নম্বর বিওয়াই ০৫৪৭৮৮৯। তার হজ গাইড শফিকুল ইসলাম, মোনাজ্জেম ফয়জুর রহমান।

গত ৫ জুন বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়। চাঁদ দেখা সাপেক্ষে ৮ জুলাই পবিত্র হজ পালিত হয়। এবারের হজ মৌসুমে সৌদি আরবে হজ করতে গেছেন ৬০ হাজার ১৩৯ বাংলাদেশি। আজ থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হচ্ছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ