জাতীয়

বন্যাদুর্গতদের সহায়তায় প্রধানমন্ত্রীর তহবিলে ১০ কোটি টাকা দিলো সেনাবাহিনী

 প্রধানমন্ত্রীর কাছে ১০ কোটি টাকার চেক হস্তান্তর করছেন সেনাপ্রধান
প্রধানমন্ত্রীর কাছে ১০ কোটি টাকার চেক হস্তান্তর করছেন সেনাপ্রধান

সিলেটসহ দেশের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১০ কোটি টাকা দিলো বাংলাদেশ সেনাবাহিনী।

বুধবার (১৩ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ওই টাকার চেক প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

বৃহস্পতিবার (১৪ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর সব সদস্য তাদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দিয়েছেন। এর মাধ্যমে দুর্গত এলাকার মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকার পাশাপাশি একটি মহতী উদ্যোগে সরাসরি সম্পৃক্ত হলেন সেনাবাহিনীর সদস্যরা।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ